ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া দুজনকে ফাঁসি দিল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া দুজনকে ফাঁসি দিল ইরান

চলতি বছরের জানুয়ারি মাসের সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে চার পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে ওই পুলিশ সদস্যদের হত্যার ঘটনায় তাদের ফাঁসি দেওয়া হয়। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তি হলেন আমিরহোসেইন মালেকি ও আমিরহোসেইন ইব্রাহিমি। দেশটির সুপ্রিম কোর্ট তাদের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার পর বিচারিক প্রক্রিয়া শেষে এ দণ্ড কার্যকর করা হয়। প্রতিবেদনে বলা হয়, গত ৮ জানুয়ারি একদল বিক্ষোভকারীর সঙ্গে যোগ দিয়ে হামলায় অংশ নেন ওই দুই ব্যক্তি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত