
ইতিহাসের স্রোত থামানো যায় না জানিয়ে চীনের সঙ্গে তাইওয়ানের পুনরেকত্রীকরণ অবশ্যই ঘটবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং। কোনো ধরনের বল প্রয়োগের কথা উল্লেখ না করে চীন-তাইওয়ানের শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণের আহ্বান জানিয়েছেন তিনি। যদিও চীনের প্রেসিডেন্টের এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে তাইপে। তাইপের জোরালো আপত্তি সত্ত্বেও গণতান্ত্রিক তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে চীন।