
দিনাজপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বুধবার দিনব্যাপী দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে স্যানিটেশন মার্কেটিং সিস্টেম (স্যানমার্কস) প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে স্যানমার্কস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম। এ সময় তিনি স্যানিটেশনের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন। দিনাজপুর জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগের নির্বাহী প্রকৌশলী মুরাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। স্যানিটেশনের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার (এসডিও) মোঃ বাবুল আখতার ও সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার (ওয়াশ কনসালটেন্ট, ইউনিসেফ) দীপক কান্তি রায়। আলোচনার বিভিন্ন বিষয় বস্তুর মধ্যে ছিল প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য প্রকল্পের সামগ্রিক অগ্রগতি সংশ্লিষ্ট জেলার অগ্রগতি, স্যানমার্কস ও স্যানিটেশন মার্কেটিং- টেকসই ব্যবসা সম্প্রসারণ পরিকল্পনা প্রকল্পের অর্জন ও অভিজ্ঞতা বিনিময় ডিপিএইচইর করণীয়, এসবিএ গঠন ও ডি পি এইচইর সহযোগিতা সরকারের উদ্যোগ ও টেকসই স্যানিটেশনের টার্গেট এসডিজি ৬.২ অর্জনে এলপির ভূমিকা ডিপিএইচইর (উপ-সহকারী/সহকারি প্রকৌশলী) ভূমিকা। কমিউনিটি বা স্থানীয় পর্যায়ে স্যানিটেশন চাহিদার জন্য বিক্রয়ের রেকর্ড ট্রাকিং (নথিভুক্ত করন) রিপোর্টিং মেকানিজম (প্রতিবেদন তৈরি প্রক্রিয়া) এলপিদের সম্পৃক্তকরণ। জিওবি-ইউনিসেফ প্রকল্পের অভিজ্ঞতা বিনিময়। উন্মুক্ত আলোচনা ও মতামত গ্রহণের মত ছিল এলপিদের মতামত প্রদানে উৎসাহিত করা চলমান স্যানিটেশন ব্যবসা সম্প্রসারণে করনীয় পুঁজি, ঋণ প্রাপ্তি নতুন কিছু উদ্ভাবন এবং চাহিদা সৃষ্টি। সর্বশেষে সম্মেলনের সারসংক্ষেপ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়। সম্মেলনে ডিপিএইচই দিনাজপুর বিভাগের সহকারী প্রকৌশলী মনজুরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির, বিভিন্ন উপজেলার সহকারী প্রকৌশলী, উপ-সহকারি প্রকৌশলী দিনাজপুর জেলার সকল উপজেলা থেকে আগত এলপি অর্থাৎ ল্যাট্রিন প্রোডিউসাররা অংশগ্রহণ করেন।