ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

যুবদল নেতা হত্যার ঘটনাকে ভারতীয় মিডিয়ায় ‘হাসিনার রায় পরবর্তী সহিংসতা’ হিসেবে প্রচার

যুবদল নেতা হত্যার ঘটনাকে ভারতীয় মিডিয়ায় ‘হাসিনার রায় পরবর্তী সহিংসতা’ হিসেবে প্রচার

ভারতীয় মিডিয়ায় যুবদল নেতা হত্যাকাণ্ডের ঘটনাকে ‘হাসিনার রায় পরবর্তী সহিংসতা’ হিসেবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। সূত্র: বাসস

বাংলাফ্যাক্ট জানায়, ভারতীয় মিডিয়ায় যুবদল নেতা হত্যাকাণ্ডকে ‘হাসিনার রায় পরবর্তী সহিংসতা’ হিসেবে প্রচার করা হয়েছে। ধানমণ্ডি ৩২-এর ভিডিও দিয়ে এটিকে ‘আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, গত সোমবার ঢাকায় যুবদল নেতা হত্যার ঘটনাকে হাসিনার রায় পরবর্তী সহিংসতা হিসেবে প্রচার করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ও ইন্ডিয়া টুডে। অথচ এই হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে রায় কিংবা এ সংক্রান্ত কোনো প্রতিক্রিয়ার কোনো সম্পর্ক নেই। আনন্দবাজার পত্রিকাটি শেখ হাসিনার রায় ঘোষণার পর ‘দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে’ উল্লেখ করে লিখেছে, ‘বাংলাদেশি সংবাদমাধ্যম ‘দ্য ডেলি স্টার’ জানাচ্ছে, সোমবার সন্ধ্যায় ঢাকার পল্লবী থানা এলাকায় যুবদল (বিএনপি-র যুব শাখা)-এর এক কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে।’ ডেইলি স্টারের প্রতিবেদনেও এই ঘটনার সঙ্গে রায়ের কোনো সংযোগ নেই।

ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে এই হত্যাকাণ্ডকে রায় পরবর্তী সহিংসতা হিসেবে প্রচারের পাশাপাশি ‘আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে তাদের বিরোধীদের ও পুলিশের সংঘর্ষ হয়েছে’ লিখেছে, যার কোনো সত্যতা নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত