
জাতীয় আইনগত সহায়তা সংস্থা’র (লিগ্যাল এইড) মাধ্যমে অসচ্ছল বিচার প্রার্থীদের সরকারি খরচায় ১৩ লাখ ৩০ হাজার ১৬১ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের অক্টোবর মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি খরচায় এ সময়ে অসচ্ছল ১৩ লাখ ৩০ হাজার ১৬১ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।