ঢাকা রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

নির্বাচনে কোনো ধরনের ষড়যন্ত্র জাতি মেনে নেবে না : ডা. তাহের

নির্বাচনে কোনো ধরনের ষড়যন্ত্র জাতি মেনে নেবে না : ডা. তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, এ জাতিকে রক্ষার জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি। নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা ষড়যন্ত্র হলে এ জাতি তা কখনোই মেনে নেবে না, বরং প্রতিরোধ গড়ে তুলবে।

গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপ বাজারের পশ্চিমে সাগর পাড়ে জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে ডা. তাহের বলেন, নিরপেক্ষ ও দৃঢ় ভূমিকা পালনের মাধ্যমে জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে। গণতন্ত্র ও সবার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি গুণগত নতুন বাংলাদেশ গড়ার মাইলফলক হবে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন।

জাতীয় পরিবর্তন, উন্নয়ন এবং দেশের স্বাধীনতা রক্ষার প্রশ্নে এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্তের সময়।

তিনি বলেন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে হলে ১১ দলীয় জোটের প্রার্থী ড. হামিদুর রহমান আযাদকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে। তিনি এমপি হওয়া মানে একজন শক্তিশালী মন্ত্রী পাবে কক্সবাজারবাসী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত