ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বিষয়ক কর্মশালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বিষয়ক কর্মশালা

ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘Meet with Entity Heads : Overviwe of OBE Curriculum’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা গতকাল সোমবার অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, সব বিভাগের চেয়ারম্যান, সব ইনস্টিটিউটের পরিচালক এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মুস্তাক ইবনে আয়ূব অনুষ্ঠান সঞ্চালন করেন। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটে ফলাফল-ভিত্তিক শিক্ষা (ওবিই) চালুর উপর গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে তিনি সবার সহযোগিতা কামনা করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত