ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ঈদে ট্রেনে ফিরতি যাত্রার টিকিট মিলবে কাল থেকে

ঈদে ট্রেনে ফিরতি যাত্রার টিকিট মিলবে কাল থেকে

আসন্ন ঈদুল আজহায় ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে। কাল বৃহস্পতিবার থেকে পাওয়া যাবে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট। গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে অগ্রিম টিকিট বিক্রির এই সিদ্ধান্ত নেওয়া হয়।বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ মে ফিরতি যাত্রার টিকিট মিলবে ২১ মে, ১ জুন ফিরতি যাত্রার টিকিট মিলবে ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুন ফিরতি যাত্রার টিকিট ২৫ মে পাওয়া যাবে। এর আগে গত ১৩ মে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ওইদিন ২৩ মে যাত্রার টিকিট ক্রয় করেন যাত্রীরা। এছাড়া ২৪ মে যাত্রার টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে শেষদিনের যাত্রার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ১৭ মে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত