ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

যেসব অধ্যাদেশ পাস হয়নি সেগুলো পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

যেসব অধ্যাদেশ পাস হয়নি সেগুলো পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পাস না হওয়া অধ্যাদেশগুলো পর্যালোচনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নূরুল ইসলাম মনি বলেন, বাজেট অধিবেশন, নারী সংসদ সদস্যদের যোগদানসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। আগামী রোববার সংসদের সাউন্ড সিস্টেমের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীকে একটি প্রেজেন্টেশন দেওয়া হবে। চিফ হুইপ বলেন, জাতীয় সমস্যাগুলো মোকাবিলায় সরকার ও বিরোধীদল একসঙ্গে কাজ করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত