ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

বিএমইউর নিনমাসে বিশ্ব থাইরয়েড দিবসে বৈজ্ঞানিক সেমিনার

বিএমইউর নিনমাসে বিশ্ব থাইরয়েড দিবসে বৈজ্ঞানিক সেমিনার

আগামী ২৫ মে ২০২৬ তারিখে অনুষ্ঠেয় বিশ্ব থাইরয়েড দিবস ও আন্তর্জাতিক থাইরয়েড সচেতনতা সপ্তাহ ২০২৬ উপলক্ষে এবারের প্রতিপাদ্য ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন’ এবং ‘আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর নিনমাসে গত মঙ্গলবার বাংলাদেশ থাইরয়েড সোসাইটির উদ্যোগে গোলটেবিল আলোচনা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী। সভাপতিত্ব করেন বাংলাদেশ থাইরয়েড সোসাইটির সভাপতি ও নিনমাসের পরিচালক অধ্যাপক ডা এ কে এম ফজলুল বারী। এসকল আয়োজনে বলা হয়, সাইজে ছোট কাজে বড় থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড সমস্যা, জটিলতা ও রোগ দ্রুত শনাক্ত ও চিকিৎসা করাতে পারলে রোগটিকে নিয়ন্ত্রণে রাখা যায়, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব কিন্তু বিলম্ব হলে মানবদেহের অনেক বড় ক্ষতি হয়ে যায়, প্রাণহানিরও শঙ্কা রয়েছে। তাই দ্রুত শনাক্তে মুক্তি, বিলম্বে বড় ক্ষতি। সবচাইতে উদ্বেগের বিষয় দেশের কোটি কোটি মানুষ থাইরয়েডের সমস্যা, জটিলতা ও রোগে আক্রান্ত হলেও তাদের ভাগেই জানেন না যে তাদের থাইরয়েডজনিত সমস্যা বা রোগ রয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত