
বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের অটো লোন সুবিধা আরও সহজ ও সুবিধাজনক করার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসি ও বিওয়াইডি বাংলাদেশ (BYD Bangladesh)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। গত বুধবার আয়োজিত এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ এবং সিজি রানার বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আমিদ সাকিফ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় আইএফআইসি ব্যাংকের হেড অব এসএমই অ্যান্ড রিটেইল ব্যাংকিং ফারিহা হায়দার; সিজি রানার বিডি লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মিথুন ভট্টাচার্য এবং হেড অব সেলস ফাহমিদ ফেরদৌস পুলকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি