
নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি কর্মকর্তা, সুধীজনদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নীলফামারীর নবাগত জেলা প্রশাসক হুমায়ুন কবির। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আতাউল গনি ওসমানীর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম।