ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

যে ফ্যাট ভালো

যে ফ্যাট ভালো

কেক, পেস্ট্রি, বিস্কুট, প্যাকেটজাত স্ন্যাক্?স, কিছু ভাজাভুজি এবং প্রক্রিয়াজাত মাংসে এমন ফ্যাট থাকতে পারে, যা নিয়মিত বেশি পরিমাণে খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বিশেষ করে ট্রান্স ফ্যাট এবং অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট হৃদরোগের ঝুঁকি বাড়ায়। তাই এই ধরনের খাবার যতটা সম্ভব কম খাওয়াই ভালো। মাখন, ঘি, নারকেল তেল এবং কিছু চর্বিযুক্ত দুগ্ধজাত খাবারেও স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি। এগুলো একেবারে বাদ দেওয়ার প্রয়োজন না হলেও পরিমাণের দিকে নজর রাখা জরুরি। রান্নায় নিয়মিত বেশি পরিমাণে মাখন বা ঘি ব্যবহারের বদলে পরিমিত তেল বেছে নেওয়া যেতে পারে।

ডিম, মাছ, চিজ, টক দই কিংবা প্রক্রিয়াজাত নয় এমন মাংসকে এক কথায় ভালো বা খারাপ বলা যায় না। কারণ, খাবারে কতটা ফ্যাট রয়েছে, শুধু তা দিয়ে তার পুষ্টিগুণ বিচার করা যায় না। খাবারের সামগ্রিক পুষ্টিগঠন এবং কীভাবে তা রান্না বা প্রক্রিয়াজাত করা হচ্ছে, সেগুলিও গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্যকর ফ্যাটের অন্যতম উৎস হল আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, বাদাম, বিভিন্ন ধরনের বীজ, অ্যাভোকাডো এবং তৈলাক্ত মাছ এ ধরনের ফ্যাটে সমৃদ্ধ। রান্নায় পরিমিত পরিমাণে উপযুক্ত উদ্ভিজ্জ তেল ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি খাদ্যতালিকায় রাখা যায় কাঠবাদাম, আখরোট, তিসি বা চিয়া বীজ এবং সামুদ্রিক মাছ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত