ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় নাগমণি (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ ?উঠেছে। গত বৃহস্পতিবার রাতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহতের বাবা বি কৃষ্ণ বলেন, আমার মেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। সেই কষ্টে সে রাতে নিজের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেয়। রাত সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মো. ফারুক বলেন, ‘মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত