ঢাকা সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

কেকেবিএইউর নতুন ক্যাম্পাসে অ্যাডমিশন জোনের উদ্বোধন

কেকেবিএইউর নতুন ক্যাম্পাসে অ্যাডমিশন জোনের উদ্বোধন

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের গল্লামারীস্থ নতুন ক্যাম্পাসে অ্যাডমিশন জোনের উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই জোনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ঢাকা আহ্ছানিয়া মিশন পরিচালিত খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদারের সঙ্গে সঙ্গে মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন ক্যাম্পাসে সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ বিশ্ববিদ্যালয়ের সফলতা অর্জনে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। নতুন ক্যাম্পাসে আগমনের ফলে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও প্রবল আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এরইমধ্যে ফল সেমিস্টারে ভর্তির ক্ষেত্রে বিগত সময়ের রেকর্ড অতিক্রম করেছে। আমরা আশা করছি, কোয়ালিটি এডুকেশনের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় শিগগিরই সব মহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে। নতুন অ্যাডমিশন জোনে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা সর্বোচ্চ সেবা পাবেন সে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরইমধ্যে দুইটি হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে এবং শিগগিরই প্রয়োজনীয় ক্ষেত্রে অটোমেশনসহ অন্যান্য সুবিধা সৃষ্টি করে আরও দৃষ্টিনন্দন করা হবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন (ইনচার্জ) ড. মো. মুঈন উদ্দিন, কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন (ইনচার্জ) রথীন্দ্র নাথ মহালদারসহ বিভিন্ন বিভাগের প্রধানরা, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত