ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

রাজধানীর একাধিক ভোটকেন্দ্র পরিদর্শনে আনসার-ভিডিপি মহাপরিচালক

রাজধানীর একাধিক ভোটকেন্দ্র পরিদর্শনে আনসার-ভিডিপি মহাপরিচালক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। পরিদর্শনকৃত কেন্দ্রসমূহের মধ্যে ছিল টি অ্যান্ড টি স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও মডেল কলেজ এবং খিলগাঁও মডেল উচ্চ বিদ্যালয়। পরিদর্শনকালে তিনি কেন্দ্রসমূহে গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা কার্যক্রম এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রস্তুতি ও তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানসহ ভোটারদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান। এসময় কেন্দ্রে আগত ভোটাররা নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থাপনা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করতে পারার বিষয়ে ইতিবাচক মতামত ব্যক্ত করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত