ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

শেরাটন ঢাকার সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি

শেরাটন ঢাকার সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি

রমজান মাসজুড়ে ক্রেডিট কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের লক্ষ্যে শেরাটন ঢাকার সঙ্গে একটি পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। চুক্তির আওতায় ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডাররা রমজান মাসে শেরাটন ঢাকায় বিশেষ বুফে ইফতার অফার, টেক অ্যাওয়ে ইফতারে আকর্ষণীয় ছাড়সহ আরও নানাবিধ সুবিধা উপভোগ করবেন। ঢাকার সেলস্ এন্ড মার্কেটিং ইনচার্জ মামুনুর রহমান সুমন এবং ব্যাংক এশিয়ার হেড অফ কার্ডস, এডিসি এন্ড ইন্টারনেট ব্যাংকিং জিশান আহাম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই পার্টনারশিপ গ্রাহকদের জন্য রমজান মাসে প্রিমিয়াম অফারসহ উন্নত সেবা প্রদানে ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত