
নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) গতকাল মঙ্গলবার গান, আবৃত্তি, নাচ এবং বিভিন্ন পদের পিঠা দিয়ে ‘বসন্ত ও পিঠা উৎসব ১৪৩২’ উদযাপন করেছে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব ও নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন।
উৎসবে শিক্ষার্থীরা নিজেদের হাতে বানানো ফেস্টুন, ফ্লায়ার্স, ব্যানারের মধ্য দিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাস প্রাঙ্গণ রাঙিয়ে তোলে। বাসন্তী পোশাকে হাজার হাজার শিক্ষার্থী হাতে ফুল নিয়ে বসন্তকে বরণ করে নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার; এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ; এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস দুলুমা আহমেদ; এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী; এনএসইউর উপ-উপাচার্য অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ; এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান। এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এনএসইউ’র বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি