ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

১২ লাখেরও বেশি গ্রাহক ব্যবহার করছেন ‘আস্থা’

১২ লাখেরও বেশি গ্রাহক ব্যবহার করছেন ‘আস্থা’

শুধুমাত্র ২০২৫ সালে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘আস্থা’ অ্যাপে ২ লাখ ৩৭ হাজার কোটি টাকা লেনদেনের উল্লেখযোগ্য মাইলফলক অর্জিত হয়েছে। বর্তমানে এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকিং সেবা নিচ্ছেন ১২ লাখেরও বেশি গ্রাহক। উল্লেখ্য, বর্তমানে ‘আস্থা’ অ্যাপে প্রতি মাসে গড়ে ২৪ হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে, যা ব্যাংকটির মোট ডিজিটাল লেনদেনের ৫০ শতাংশেরও বেশি। এই অর্জন ব্যাংকটির প্রযুক্তি, গ্রাহকসেবা ও নিরাপদ ডিজিটাল অবকাঠামোয় ধারাবাহিক বিনিয়োগের প্রতিফলন। ক্রমেই বাংলাদেশের মানুষের দৈনন্দিন আর্থিক কার্যক্রমে ডিজিটাল ব্যাংকিং গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। গত দুই বছর ধরে ‘আস্থা’ প্ল্যাটফর্মে উল্লেখযোগ্যহারে গ্রাহকসংখ্যা বৃদ্ধি পেয়েছে।

যেখানে ২০২৩ সালে লেনদেনের পরিমাণ ছিল ৭৩ হাজার কোটি টাকা, সেটি ২০২৫ সালে তিন গুণ বৃদ্ধি পেয়ে হয়েছে ২ লাখ ৩৭ হাজার কোটি টাকা। একই সময়ে বার্ষিক লেনদেনের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ৫ কোটি, যা দুই বছর আগের তুলনায় তিন গুণ বেশি। ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার বৃদ্ধির ফলে দৃশ্যমান আর্থিক সাফল্যও এসেছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত