
চট্টগ্রামে বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী, সহযোগী ও অবৈধ অস্ত্রধারীসহ ৩০ জনকে গ্র্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্র্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার তাদের সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। আসামিদের মধ্যে আওয়ামী লীগ সভাপতি, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন।
গ্র্রেপ্তাররা হলেন- দীপন ধর, মো. ফারুখ, মো. ইমরান হোসেন , মো. মনির আলম, পেয়ার আহমেদ, মো. আবদুর রহিম, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, মামুনুর রশিদ পাভেল, শুক্কুর আহমেদ ওরফে মো. ফয়সাল , আলী মর্তুজা, শাহাজাহান ইসলাম সাজু , মো. নাহিদুল আলম এলিন , মো. সফর আলী, মো. ইকবাল হোসেন , মো. নুরুল আলম, মো. রুবেল মিয়া , মো. আবদুর রউফ বাদশা, মো. ওসমান গণি ওরফে ইমন, এএন মেহেদী ইসলাম বাপ্পী, মো. রফিক , মো. রাকিব, জুলফিকার আলী মাসুদ, মো. সাইফুল ইসলাম, মো. আরশাদুল নুর, আবুল কাসেম, মো. আকবর হোসেন, ইমাম হোসেন ওরফে ইব্রাহীম, মো. বেলাল , মো. রুবেল ও মো. আলমগীর হোসেন ।