ঢাকা রোববার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

কেকেবিএইউতে স্প্রিং সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

কেকেবিএইউতে স্প্রিং সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

গতকাল শনিবার দুপুর ২টায় খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের স্প্রিং-২০২৬ সেমিস্টারের ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, লেখাপড়ায় মনোযোগী হতে হবে। নিয়মিত অধ্যাবসায় জ্ঞানার্জনে সব থেকে সহায়ক পথ। উপাচার্য এর আগে নবীন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান এবং তাদের শিক্ষাপোকরণ উপহার প্রদান করেন। ওরিয়েন্টেশন প্রোগ্রামের সভাপতি ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান।

প্রাতিষ্ঠানিক বিষয়ক সারসংক্ষেপ বক্তব্য উপস্থাপন করেন ইইই বিভাগের প্রধান (ইনচার্জ) ড. মো. মুঈন উদ্দিন। এছাড়া নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আইএসএলএম বিভাগের তাসকিয়া তিথি এবং সিএসই বিভাগের ফল-২০২৫ সেমিস্টারের শিক্ষাথী সুদীপ্ত বিশ্বাস। এসময় পাঁচটি বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সিএসই বিভাগের শিক্ষার্থী আসিব হোসেন শুভ ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাজিদা শেখ। উক্ত অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন আইএসএলএম বিভাগের প্রভাষক মো. নাজিম। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত