ঢাকা রোববার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ব্র্যাক ব্যাংকে চিফ ইনফরমেশন অফিসার হিসেবে নিয়োগ পেলেন ওয়াসি নোমান

ব্র্যাক ব্যাংকে চিফ ইনফরমেশন অফিসার হিসেবে নিয়োগ পেলেন ওয়াসি নোমান

গত বৃহস্পতিবার ব্যাংকের ডিজিটাল রূপান্তর কার্যক্রম আরও ত্বরান্বিত করার অঙ্গীকারের অংশ হিসেবে এএসএম ওয়াসি নোমানকে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ইনফরমেশন অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকের ইতিহাসে এই প্রথম চিফ ইনফরমেশন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে ওয়াসি নোমান ব্যাংকটির প্রযুক্তি কৌশল ও ডিজিটাল উদ্ভাবনে নেতৃত্ব দেবেন। তার নেতৃত্বে ব্যাংকটির প্রযুক্তিনির্ভর কার্যক্রমের উৎকর্ষ সাধন, গ্রাহক অভিজ্ঞতা উন্নতকরণ এবং ভবিষ্যৎ-প্রস্তুত ব্যাংকিং সক্ষমতা গড়ে তোলা হবে। ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবে তিনি প্রযুক্তি ও ডিজিটাল ব্যাংকিং- উভয় কার্যক্রম তত্ত্বাবধান করবেন এবং ব্যাংকটির দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্যগুলোর সঙ্গে ডিজিটাল উদ্যোগগুলোর সামঞ্জস্য নিশ্চিত করবেন।

ওয়াসি নোমানের রয়েছে ব্যাংকিং, টেলিযোগাযোগ, আইটি সার্ভিস, অটোমেশন ও বিজনেস প্রসেস আউটসোর্সিং খাতে ২৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতা। কর্মজীবনে তিনি বিভিন্ন দেশি-বিদেশি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে চিফ ইনফরমেশন অফিসার, চিফ টেকনোলজি অফিসার, চিফ অপারেটিং অফিসার এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ব্র্যাক ব্যাংকে যোগদানের আগে তিনি মেটলাইফ বাংলাদেশে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ইনফরমেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত