ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩০ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩০ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৩৩০টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ডিএমপির ট্রাফিক সূত্র জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭০টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১২৮টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১১০টি ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬৬টি মামলা হয়েছে।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়। ডিএমপির ট্রাফিক বিভাগ গত মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯৭টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ২১৬টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ২৩৫টি, ট্রাফিক-গুলশান বিভাগে ৪০৮টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৯৮টি গাড়ি ডাম্পিং ও ১৪৪টি গাড়ি রেকার করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত