ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বিএমইউর নতুন রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল

বিএমইউর নতুন রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউর নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের অ্যানেসথেসিয়া, এনালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল। ২১ এপ্রিল ২০২৬ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অ্যানেসথেসিয়া, এনালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তফা কামালকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রার পদে দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন অনুযায়ী সব সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ান্সের সম্মানিত সভাপতি। তিনি অ্যানেসথেশিওলজি এবং পেইন মেডিসিন গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন এবং বাংলাদেশ সোসাইটি অফ অ্যানেসথেশিওলজিস্টস ও ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ান্স এর বিভিন্ন কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এর রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পাওয়ায় তার প্রজ্ঞা, দূরদর্শিতা, নেতৃত্বেও মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় এবং দেশের চিকিৎসা সেবার মান আরও উন্নত ও সমৃদ্ধ হবে বলে আশা করছেন বিএমইউ এর শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত