ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

এনসিসি ব্যাংক ও গণউন্নয়ন কেন্দ্র (গাক)-এর মধ্যে সমঝোতা স্মারক

এনসিসি ব্যাংক ও গণউন্নয়ন কেন্দ্র (গাক)-এর মধ্যে সমঝোতা স্মারক

চরাঞ্চলে জলবায়ু সহনশীলতা বাড়াতে এনসিসি ব্যাংক ও গণ উন্নয়ন কেন্দ্র (গাক)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের মানুষের টেকসই ও উন্নত জীবনমান নিশ্চিত করতে এই চুক্তি স্বাক্ষর করে এনসিসি ব্যাংক। চুক্তির আওতায় ব্যাংকটি ‘দ্যা অ্যাডাপটিভ ইকো চর প্রজেক্ট : এ ব্লুপ্রিন্ট ফর থ্রাইভিং ডাইনামিক ল্যান্ডস্কেপস’ শীর্ষক প্রকল্পে অর্থায়ন করবে, যা ফুলছড়ি উপজেলার ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়নের চরাঞ্চলে দুই বছর মেয়াদে বাস্তবায়িত হবে। এ প্রকল্পের কৌশলগত সহযোগী হিসেবে থাকবে কাল্টিভেরা লিমিটেড, এবং গবেষণা ও মূল্যায়ন সহযোগী হিসেবে কাজ করবে ‘ডাহুক’। সম্প্রতি এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং গণ উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী এম. আবদুস সালাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান, ইভিপি ও হেড অব সাসটেইনেবল অ্যান্ড উইমেনস ব্যাংকিং নিগাত মমতাজ, এসভিপি ও হেড অব সিকিউরিটি অ্যান্ড লজিস্টিকস এবং এনসিসি ব্যাংক ফাউন্ডেশনের প্রধান খন্দকার সাইফুল আলম, কাল্টিভেরা লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ, এবং ডাহুকের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মাগফি রেজা সিদ্দিক। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত