ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সরকারি খরচে ১৪ লাখেরও বেশি অস্বচ্ছল বিচারপ্রার্থীকে আইনি সহায়তা

সরকারি খরচে ১৪ লাখেরও বেশি অস্বচ্ছল বিচারপ্রার্থীকে আইনি সহায়তা

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচায় ১৪ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন অসচ্ছল বিচারপ্রার্থীকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে আইনি পরামর্শ সেবা পেয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৯৯৭ জন নারী, ২ লাখ ৯৪ হাজার ১০৯ জন পুরুষ, ২৪০৭ জন শিশু এবং তৃতীয় লিঙ্গের ৬৯ জন।

মামলায় আইনিগত সহায়তা পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ২৮৫ জন নারী, ২ লাখ ৩৩ হাজার ১২৯ জন পুরুষ, ২ হাজার ২২৪ জন শিশু এবং তৃতীয় লিঙ্গের ৫ জন। এডিআরের মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলায় উপকারভোগীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ১১ জন নারী; ১ লাখ ৭০ হাজার ৩৪০ জন পুরুষ এবং ৭০ হাজার ৮৩২ জন শিশু। জাতীয় হেল্পলাইন কলসেন্টার স্থাপনের পূর্ব পর্যন্ত হটলাইনের মাধ্যমে তথ্য সেবা পেয়েছেন ১০ হাজার ৪১ জন নারী এবং ৭ হাজার ২৮৭ জন পুরুষ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত