ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ডিএসসিসি দেশের সেরা সিটিতে পরিণত হবে

বললেন আবদুস সালাম
ডিএসসিসি দেশের সেরা সিটিতে পরিণত হবে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম বলেছেন, সবাই আন্তরিকভাবে দায়িত্ব পালন করলে আগামী দুই বছরের মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দেশের সেরা সিটিতে পরিণত হবে। পরিচ্ছন্ন, আধুনিক ও সুশৃঙ্খল নগরী হিসেবে গড়ে তুলতে কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর রমনা রেস্টুরেন্টে ডিএসসিসির ইন্সপেক্টর অ্যাসোসিয়েশন কমিটির বিদায়ী সংবর্ধনা ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, সংগঠনের মূল উদ্দেশ্য হলো সবাইকে সুখে-দুঃখে একত্রিত রাখা। সিটি কর্পোরেশন ভালো থাকলে কর্মচারীরাও ভালো থাকবে। তাই প্রতিষ্ঠানকে ভালো রাখতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। একসাথে থাকাটা ভালো, তবে কোনো অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য এক হওয়া ঠিক নয়। নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। ডিএসসিসি প্রশাসক বলেন, নগরবাসীকে পরিচ্ছন্ন নগর উপহার দিতে পারলে জনগণ সন্তুষ্ট হবে। আর নগর অপরিচ্ছন্ন থাকলে তার দায়ও সংশ্লিষ্টদের নিতে হবে। পরিচ্ছন্নতা কর্মীদের কষ্ট ও অনেক পরিশ্রম আছে। সীমাবদ্ধতার মধ্যেও তারা নগর পরিষ্কার রাখার চেষ্টা করছেন। তবে দায়িত্ব নেওয়ার পর দায়িত্ব আরও বেড়ে যায়। কোনো ব্যর্থতা হলে সংগঠনের সভাপতি ও সেক্রেটারিকেও জবাবদিহির মধ্যে আসতে হবে। আবদুস সালাম বলেন, সিটি কর্পোরেশন একা কখনও সফল হতে পারবে না। জনগণকে সচেতন হতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত