ঢাকা রোববার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ব্র্যাক ব্যাংকের ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনা

ব্র্যাক ব্যাংকের ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনা

দেশের ইতিহাসে সবচেয়ে বড় অংকের রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনার নতুন রেকর্ড তৈরি করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি ব্যাংকটি ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠান ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার লিমিটেডের জন্য ৫০০ কোটি টাকার নন-কনভার্টিবল, কিউমিলেটিভ ও সম্পূর্ণ রিডিমেবল প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে তহবিল সংগ্রহ করেছে। গত বুধবার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই পুরো লেনদেন প্রক্রিয়ার লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করেছে ব্র্যাক ব্যাংক, যেখানে দ্য সিটি ব্যাংক পিএলসি এবং উত্তরা ব্যাংক পিএলসি-ও অংশ নিয়েছিল। পাঁচ বছর মেয়াদি এই তহবিল ডিজাইন করা হয়েছে শেয়ার ইস্যুকারী ও বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি স্বার্থকে অগ্রাধিকার দিয়ে। এই অর্থ ইউনাইটেড গ্রুপের নতুন উন্নয়নমূলক কাজ এবং ব্যবসা সম্প্রসারণের উদ্যোগে ব্যবহার করা হবে। অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মঈনউদ্দিন হাসান রশীদ বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা সামলাতে এবং দেশের শিল্পের চাকা সচল রাখতে স্থানীয় ব্যাংকগুলোর সহযোগিতা ও উদ্ভাবনী ফাইন্যান্সিয়াল সল্যুশন খুবই জরুরি।’ সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত