ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের

ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল সোমবার ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রার্থী হিসেবে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের নাম ঘোষণা করেন তিনি। গণমাধ্যম কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন, জুলাই সনদ, বর্তমান সরকারের কার্যক্রম, অর্থনৈতিক পরিস্থিতি ও দলের সামগ্রিক কার্যক্রম নিয়ে কথা বলেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। এসময় তিনি সরকারের কাছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে নির্বাচন যাতে সুষ্ঠু হয় সে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত