
হাম উপসর্গে সিলেটে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। মৃত শিশুরা হলেন- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পলাশ কাহেরের ছয় মাস বয়সি মেয়ে ঈশিতা কাহের, জেলার সদর উপজেলার সামরাবাজার সুজিত নমশুদ্রর ৯ মাস বয়সী শিশু কন্যা সুস্মিতা ও নগরের পীরমহল্লার তৌহিদ আলীর ৯ মাস বয়সী মেয়ে লবিবা। তাদের মধ্যে ঈশিতা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সুস্মিতা ও লবিবা শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে মারা গেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মারা যাওয়া ৪০ জনের মধ্যে হাম সন্দেহে ৩৬ জন এবং নিশ্চিত হাম রোগে চারজনের মৃত্যু হয়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় হাম রোগ সন্দেহে ভর্তি হয়েছে ৯২ জন।