
ফ্রান্সে উচ্চশিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অবহিত করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এমএ লতিফ মিলনায়তনে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ফরাসি দূতাবাস, ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ এবং এক্সপার্টিজ ফ্রান্সের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভারন্যান্স (আইসিওজি) ‘ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ’ শীর্ষক এই সেমিনার আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মি. জাঁ-মার্ক সেরে শার্লে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।