ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

কোরবানির ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসরণ করা হবে

ডিএসসিসি প্রশাসক
কোরবানির ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসরণ করা হবে

ঈদুল আজহায় আট ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসরণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম। ঈদের আগের রাতে হাট শেষ হওয়ার পর থেকে পরিচ্ছন্নতা শুরু হবে জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘পরের দিন কোরবানি হওয়ার পরে আট ঘণ্টার মধ্যে ইনশাআল্লাহ ঢাকা মহানগরীকে আমরা পরিচ্ছন্ন করে দেবো।’ গতকাল বুধবার সকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ১১টি পশুর হাটের অনুমতি দেওয়া হয়েছে জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘আমরা তাদের (ইজারাদার) কিছু নিয়মণ্ডশৃঙ্খলা দিয়েছি, যাতে সেগুলো তারা মেনে চলে। কারণ আমরা চাই, ক্রেতা-বিক্রেতা কারও যাতে কোনো অসুবিধা না হয়। পাশাপাশি নগরবাসীরও যাতে কোনো অসুবিধা না হয়।’ তিনি বলেন, ‘প্রত্যেকটা হাটে আমরা কন্ট্রোল রুম করছি। প্রত্যেকটা হাটে পর্যবেক্ষণের জন্য আমাদের লোকজন থাকবে। ডাক্তার থাকবে, গবাদি পশুর যদি কোনো অসুবিধা হয় সেটাও তারা দেখবে। এমনকি মানুষেরও যদি কোনো ইমারজেন্সি চিকিৎসা দরকার হয়, সেটার ব্যবস্থা করা হবে। পুলিশের টহল থাকবে যাতে পথে কোথাও আইন-শৃঙ্খলার বিঘ্ন সৃষ্টি না হয়।’

সালাম বলেন, ‘দুই বছরের মধ্যে ইনশাআল্লাহ ঢাকা শহরের চেহারা আমরা পাল্টে দিতে পারবো। সেটার জন্য জনগণের সচেতনতা দরকার। আর মনে করতে হবে, এই ঢাকা শহরের সৌন্দর্য বৃদ্ধি করা, রক্ষা করা, বায়ু দূষণ থেকে রক্ষা করা—সব কিছুর দায়িত্ব আমাদের সবার। শুধু একা সিটি করপোরেশনের পক্ষে বা একা প্রশাসকের পক্ষে সম্ভব নয়।’ এ সময় নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

আগামী বর্ষা মৌসুমে ডেঙ্গু-চিকুনগুনিয়া রোগের বিস্তার প্রতিহত করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। সালাম বলেন, ‘এখন থেকেই তার প্রতিকারের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। প্রতিটি এলাকায় এলাকায় আমরা জরিপ করছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত