ঢাকা শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাবি প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-এর সঙ্গে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

ঢাবি প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-এর সঙ্গে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানীর সঙ্গে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের আণবিক জীববিজ্ঞানের অধ্যাপক ড. জুয়ান ই. গনজালেজ (Professor Dr. Juan E. Goûaley) সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির গ্র্যাজুয়েট এডুকেশনের ডিন এবং গ্লোবাল এনগেজমেন্টের ভাইস প্রভোস্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। গত বৃহস্পতিবার সকালে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-এর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রিফাত সামাদ, আগা খান একাডেমি ঢাকার হেড অব টিচার্স প্রফেশনালস মো. মোসলেহ উদ্দিন ভুঁইয়া এবং কাউন্সিলর নুসরাত শারমিন উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও টেক্সাস বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং টেক্সাস বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য প্রকাশ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত