ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

বাড্ডায় চিপসের কারখানায় আগুনে দুই কর্মীর মৃত্যু

বাড্ডায় চিপসের কারখানায় আগুনে দুই কর্মীর মৃত্যু

রাজধানীর বাড্ডায় একটি চিপসের কারখানায় আগুন লেগে দুই তরুণ কর্মী প্রাণ হারিয়েছেন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, গতকাল সোমবার রাত ৩টা ১০ মিনিটে তাদের কাছে আগুন লাগার খবর আসে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গিয়ে ৪টা ২৩ মিনিটে আগুন নিভিয়ে ফেলে। পরে সেখান থেকে ২০ বছর বয়সি মাহমুদুল্লাহ ও মোস্তফার লাশ উদ্ধার করা হয়। নিহতরা ওই চিপসের কারখানার কর্মী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বাড্ডা থানার ওসি হাবিবুর রহমান বলছেন, ‘ওখানে একটা চিপসের ফ্যাক্টরি ছিল। শর্ট সার্কিট থেকে আগুন লাগে কারখানায়।’ ওই কারখানার ১০ জন কর্মীর মধ্যে আটজন বের হতে পারলেও দুজন পুড়ে মারা যান বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত