
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) গত শুক্রবার বিইউএফটি- এসআইসিআইপি কর্মসূচির আওতায় তৃতীয় ব্যাচের উদ্বোধন, প্রথম ও দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ এবং চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান।
সভাপতিত্ব করেন বিইউএফটির উপাচার্য (মনোনীত) এবং বিইউএফটি-এসআইসিআইপি কর্মসূচির উপদেষ্টা অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রিয়াজ বিন মাহমুদ, ডিইপিডি (পিএম-৩)-এর অতিরিক্ত সচিব সৈয়দা আমিনা ফাহমিন, শিন শিন গ্রুপের উপদেষ্টা টিম জাহিদ হোসেন, বিইউএফটির ভারপ্রাপ্ত প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসাইন, রেজিস্ট্রার রফিকুজ্জামান, এইইপিডি (পিএম-৩) এসআইসিআইপি’র উপসচিব মৌরিন করিম এবং ডিইপিডির (এফএম) মঈনুল হাসান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি