
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএমইউ শহিদ ডা. মিল্টন হলে গত বুধবার ও বৃহস্পতিবার অডিট বিষয়ে দুই দিনব্যাপী একটি ত্রি-পক্ষীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা সঠিক আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশৃঙ্খল আর্থিক ব্যবহারের সক্ষমতা বৃদ্ধিসহ সুশাসন নিশ্চিতকরণে গুরুত্বারোপ করেন। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (আর্থিক ব্যবস্থাপনা ও অডিট) মো. নজরুল ইসলাম। সভায় বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন। সমাপনী দিনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (আর্থিক ব্যবস্থাপনা ও অডিট) মো. নজরুল ইসলাম, বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, চিফ এস্টেট অফিসার ডা. এহেতাশামুল হক তুহিন, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি