ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

খুলনার রেজাউল হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

খুলনার রেজাউল হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

খুলনার বটিয়াঘাটায় রেজাউল শেখ হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪ আদালতের বিচাররক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, খুরশিদ আলম, সালাম ও খায়রুল। রায় ঘোষণার সময় আসা?মিরা আদালতে উপস্থিত ছিলেন। আদালতের সূত্র জানায়, ২০১৮ সালের ৩১ মার্চ সকাল ৮টার দিকে রেজাউল শেখ উপজেলার ঝালবাড়ি গ্রামের বাজারে নিজের দোকানের কাছাকাছি ঘোরাঘুরির সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা চার দুর্বৃত্ত বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এরপর তিনি মাটিতে পড়ে গেলে তারা একাধিক আঘাত করতে থাকে। রেজাউলের ছোট ভাই ঠেকাতে এলে তাকেও তারা আঘাত করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সূত্রটি জানায়, এ ঘটনার দিন নিহতের ছোট ভাই মেঝবাহ উদ্দিন সন্ধ্যায় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এতে তিনি ঝালবাড়ি এলাকার বাসিন্দা কলমবক্সের ছেলে আ. সালাম এবং সালাম শেখের দুই ছেলে মো. খুরশিদ আলম ও মো. খায়রুল শেখ এবং একই এলাকার কালা বাবুর ছেলে এরশাদকে আসামি করেন। সূত্রটি আরও জানায়, পৈতৃক সম্পত্তি তথা দোকানঘর উঠানোকে কেন্দ্র করে পূর্ব বিরোধের সূত্র ধরে খুরশীদ আলম শেখ ও খায়রুল শেখ বাঁশের লাঠি ও কাঠের বাতা দিয়ে রেজাউলের মাথার পেছনে ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। এসময় রেজাউল মাটিতে পড়ে গেলে আব্দুস সালাম ও এরশাদ শেখ বাঁশের লাঠি দিয়ে আঘাত করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত