ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

পদ্মায় নৌকাডুবিতে বাবা-ছেলে নিখোঁজ

পদ্মায় নৌকাডুবিতে বাবা-ছেলে নিখোঁজ

রাজশাহীর পদ্মা নদীতে ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে ছয় যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় বাবা ও ছেলে নিখোঁজ রয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর একটার দিকে পদ্মা নদীর মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মঞ্জিল হক।

নিখোঁজ ব্যক্তিরা হলেন কাটাখালী থানার শ্যামপুর বালুরঘাট এলাকার বাসিন্দা মো. আফছার আলী এবং তার ছেলে মো. জিয়ারুল হক। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহীর চর মাজারদিয়া এলাকা থেকে ঝাউগাছ বোঝাই করে আটজন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা লালন শাহ মুক্তমঞ্চের উদ্দেশে রওনা দেয়। মাঝনদীতে পৌঁছানোর পর অতিরিক্ত ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত