ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

আদালতে হজিরা দিলেন আইভী

আদালতে হজিরা দিলেন আইভী

গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা দেওয়া ও হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন আইভী। হাজিরা শেষে বেরিয়ে আইভী বলেন, আমি সবসময় হত্যার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আজ আমিই কী অপরাধী? এটার বিচার আল্লাহর হাতে, তিনিই দেখবেন। নারায়ণগঞ্জবাসীও দেখবে।

এদিকে মামলার চার্জশিট না হওয়া পর্যন্ত এই মামলায় আইভীর আইনজীবীদের তার পক্ষে হাজিরা দেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। আইভীর উপস্থিতিতে তার শারীরিক অবস্থা বিবেচনা করে আদালত এই আবেদন মঞ্জুর করেন। আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, আজ আইভীর হাজিরা ছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত