ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

জাতীয় প্রযুক্তি প্রতিযোগিতায় কেকেবিএইউ’র সংবর্ধনা

জাতীয় প্রযুক্তি প্রতিযোগিতায় কেকেবিএইউ’র সংবর্ধনা

দেশের অন্যতম বৃহৎ ছাত্র-নেতৃত্বাধীন প্রযুক্তি উৎসব Sciblity 2.0- এর Project Showcasing বিভাগে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীদের দল ‘টিম জিরো’।

IEEE CUET Student Branch আয়োজিত এ জাতীয় প্রযুক্তি উৎসব চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারী উদ্ভাবনী প্রকল্পগুলোর মধ্যে প্রতিযোগিতায় কেকেবিএইউ’র ‘Genius & Zenith Artificial Intelligence Drone’ প্রকল্পটি রানার-আপ নির্বাচিত হয়। বিজয়ী এ দলের সদস্যরা হলেন ইইই বিভাগের ৪র্থ বর্ষ, ১ম সেমিস্টারের শিক্ষার্থী পাখন চৌধুরী (টিম লিডার), মহিমানুল ইসলাম এবং মো. ইব্রাহিম ফকির। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত