
আমানতকারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান ও আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে মধুমতি ব্যাংক। এরই ধারাবাহিকতায় ১ এপ্রিল ২০২৬ তারিখে ব্যাংকটি শুরু করেছিল ‘ডিপোজিট পাওয়ার ড্রাইভ ২০২৬’ ক্যাম্পেইন, যা সমাপ্ত হয় ৩০ জুন ২০২৬ তারিখে। উক্ত ক্যাম্পেইন-এ সর্বোচ্চ সাফল্য অর্জনকারী এবং উল্লেখযোগ্য অবদান রাখা কর্মকর্তাদের সম্মাননা প্রদানে গত রোববার ব্যাংকের গুলশানস্থ প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে পুরস্কার প্রদান করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খান, এসইভিপি ও হেড অব হিউম্যান রিসোর্স ডিভিশন মো. সফিকুর রহমান, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণসহ ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তারা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি