
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-তে আইইইই আইইউবিএটি স্টুডেন্ট ব্রাঞ্চের অধীনে চারটি নতুন চ্যাপ্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবন, গবেষণা, নেতৃত্ব ও পেশাগত উৎকর্ষ বিকাশে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক অঙ্গীকারের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নতুন উদ্বোধন হওয়া সংগঠনগুলো হলো- আইইইই রোবোটিকস অ্যান্ড অটোমেশন সোসাইটি (আরএএস) স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার, আইইইই ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন অ্যান্ড বায়োলজি সোসাইটি (ইএমবিএস) স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার, আইইইই কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স সোসাইটি (সিআইএস) স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ। নতুন চ্যাপ্টারগুলো বিদ্যমান আইইইই কম্পিউটার সোসাইটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের সঙ্গে যুক্ত হয়ে আইইইই আইইউবিএটি স্টুডেন্ট ব্রাঞ্চকে আরও শক্তিশালী করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা অত্যাধুনিক গবেষণা, প্রযুক্তিগত কার্যক্রম, আন্তঃবিষয়ক প্রকল্প, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা, উদ্যোক্তা উন্নয়ন, মানবিক উদ্যোগ এবং আন্তর্জাতিক পেশাগত নেটওয়ার্কিংয়ে অংশগ্রহণের বিস্তৃত সুযোগ পাবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি