ঢাকা রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

রাজধানীতে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীতে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, ছিনতাইকৃত ২৫টি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ক্যামেরাসহ মো. হেলাল মিয়া (৪০) নামে পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানার নয়ানগর কোকাকোলা এলাকায় অভিযান পরিচালনা করে হেলাল মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, বিভিন্ন ব্র্যান্ডের ২৫টি ছিনতাইকৃত মোবাইল ফোন এবং নষ্ট একটি ডিজিটাল ক্যামেরা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ভাটারা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। হেলাল মিয়া পলাতক সহযোগীদের নিয়ে ভাটারা থানাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিদেশি পিস্তল ব্যবহার করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাদসাবাদে জানা যায়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত