ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

আনসারের তৎপরতায় ঢাকা বিমানবন্দরে চোর আটক

আনসারের তৎপরতায় ঢাকা বিমানবন্দরে চোর আটক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আবাসিক এলাকায় চুরির চেষ্টাকালে মো. রিপন মিয়া (২২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় তার দুই সহযোগী পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। গতকাল সোমবার রাত আনুমানিক ২টার দিকে আবাসিক এলাকার ইউ-৮০ নম্বর বাসার জানালা দিয়ে চোরচক্রের সদস্যরা ভেতরে প্রবেশের চেষ্টা করছিল। বিষয়টি টহলরত আনসার সদস্যদের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া করেন। একপর্যায়ে দুই সহযোগী পালিয়ে গেলেও রিপন মিয়াকে আটক করতে সক্ষম হন আনসার সদস্যরা। অভিযানে এপিসি মো. নাসির উদ্দিনের নেতৃত্বে আনসার সদস্য মো. খাইরুল ও মো. জাহাঙ্গীর হোসেন দায়িত্ব পালন করেন। ঘটনার পর বাসার সদস্যরা বিষয়টি জানতে পারেন। তারা জানান, পরদিন বাসায় বিয়ের অনুষ্ঠান থাকায় ঘরে মূল্যবান মালামাল রাখা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন মিয়া সহযোগীদের নিয়ে এসব মালামাল চুরির উদ্দেশ্যে বাসায় প্রবেশের চেষ্টা করার কথা স্বীকার করেন। পুলিশ সূত্রে জানা যায়, আটক রিপন মিয়ার বিরুদ্ধে এর আগেও মাদক ও চোরাচালানসংক্রান্ত মামলা রয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত