
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত পিএইচডি প্রোগ্রামের গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নের লক্ষ্যে প্রথম সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাউবির গাজীপুরস্থ মূল ক্যাম্পাসের শিক্ষক কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে পিএইচডি প্রোগ্রামের দুই গবেষক তাদের গবেষণা কার্যক্রম উপস্থাপন করেন। সকাল ১০টায় মেজর কায়সার মিলন ‘Challenges and Opportunities in Preserving the History of Border Security: A Study of the Border Guard Bangladesh Museum’ এবং বেলা সাড়ে ১১টায় মেজর এম. জাহিদ হাসান মারুফ ‘Security Measures and Military Strategies in the Independent Bengal Sultanate (1352-1576): A Cultural Historical Study of Defensive and Offensive Tactics’ শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে মূল্যবান বক্তব্য প্রদান করেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি