ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বিজিবির অভিযানে ২০২ কোটি ৬৩ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

বিজিবির অভিযানে ২০২ কোটি ৬৩ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জুলাই-২০২৬ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ২০২ কোটি ৬৩ লক্ষ ৪৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে-৪ কেজি ২৫৪ গ্রাম স্বর্ণ, ২১৬ পিস ডায়মন্ডের নাকফুল, ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, ১৩,০৬৩ পিস শাড়ি, ২,৭১০টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৮,৮৮৬টি তৈরি পোশাক, ২,৪১৬ মিটার থান কাপড়, ১৫,৫২৭টি ইমিটেশন গহনা, ৩,০২,৩৯৪টি কসমেটিক্স সামগ্রী, ৮,৬৪,৩৫৬ পিস আতশবাজি, ১,৭৫১ ঘনফুট কাঠ, ২,২১,০৯০ কেজি কয়লা, ৬,৪৪৬ কেজি চা-পাতা, ৬২৪টি মোবাইল, ৪,৩৬০টি মোবাইলের ডিসপ্লে ও ৩৬,১৭০ পিস মোবাইলের যন্ত্রাংশ, ২০,০০০টি বিভিন্ন প্রকার চিকিৎসা সরঞ্জামাদি, ৭১ হাজার ৪০০ পিস জিলেট ব্লেড, ৩,৭০০টি চশমা, ৪৭,৭৭৬ কেজি জিরা, ৪২,৯৩১ কেজি রসুন, ১৩,৩২৯ কেজি চিনি, ১২,৪৮৬ কেজি সার, ১৭,৪৭৯ কেজি কারেন্ট জাল, ৩৬৭ লিটার ভোজ্য তেল/ডিজেল/অকটেন/পেট্রোল/মবিল, ১,৮১৮ প্যাকেট কীটনাশক, ৬,৯৪,০১৭ পিস বিভিন্ন প্রকার ঔষুধ, ১ কেজি ০৭০ গ্রাম সাপের বিষ, ০৯ পিস কষ্টি/বেলে পাথর, ১২টি ট্রাক/কাভার্ড ভ্যান, ০৮টি পিকআপ, ৩টি প্রাইভেটকার, ০৬টি ট্রলি, ৫৫টি সিএনজি/ইজিবাইক/অটোরিক্সা, ৫৯টি মোটরসাইকেল, ৪৭টি বাইসাইকেল/ভ্যান এবং ১২৭টি নৌকা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত