ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অসাধারণ সাফল্য

সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অসাধারণ সাফল্য

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ অসাধারণ সাফল্য অর্জন করেছে। এ বছর ৩৯টি বাংলা মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮,৪৫৭ জন এবং ২৬টি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান থেকে ১,৬০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মোট ৬৫টি প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ১০,০৬৬ জন শিক্ষার্থীর মধ্যে ৯,৯৯২ জন কৃতকার্য হয়েছে, যাদের মধ্যে ৬,২০৪ জন জিপিএ-৫ অর্জন করেছে। গড় পাসের হার ৯৯.২৬ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৬২.০৯ শতাংশ, যা নিঃসন্দেহে এক অনন্য সাফল্য। এই ধারাবাহিক কৃতিত্বের মূল চালিকাশক্তি হলো ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজসমূহে বিদ্যমান শৃঙ্খলাপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় পরিচর্যা ও সুনিপুণ পাঠদান, শিক্ষার্থীদের নিষ্ঠা, নিয়মিত অধ্যয়ন এবং নিরবচ্ছিন্ন প্রচেষ্টা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত