ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে ক্যাসিনো জুয়াড়ু গ্রেপ্তার

রংপুরে ক্যাসিনো জুয়াড়ু গ্রেপ্তার

অবশেষে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের জালে গ্রেপ্তার হয়েছেন কুখ্যাত ক্যাসিনো জুয়াড়ু নামে পরিচিত ওয়াজেদ আলী রজব। টাকার বিনিময়ে মোবাইলে অনলাইন জুয়া খেলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। গ্রেপ্তার ওয়াজেদ আলী রজব চাঁন্দকুঠি সৎবাজার এলাকার তাজুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, গত সোমবার রাতে গোয়েন্দা পুলিশের একটি টিম চাঁন্দকুঠি সৎবাজার এলাকায় মাদক ও জুয়াবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় টাকার বিনিময়ে মোবাইলে অনলাইনে জুয়া খেলার অভিযোগে ওয়াজেদ আলী রজবকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে অনলাইনে জুয়া খেলার ভিভো ব্যান্ডের মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইলে অনলাইনে জুয়া খেলার বিভিন্ন ব্রাউজার রয়েছে বলে পুলিশ জানিয়েছে। রংপুর মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) সনাতন চক্রবর্তী বলেন, গ্রেপ্তার রজব মোবাইলে অনলাইনে জুয়া খেলার ব্যবসা পরিচালনা করতেন বলে স্থানীয়দের কাছ থেকে তথ্য পাওয়া গেছে। মাদক ও জুয়ামুক্ত রংপুর মহানগরী গড়তে এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত