ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর লাশ উদ্ধার

সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর লাশ উদ্ধার

সিলেট নগরীর রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও তাদের গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রায়নগর এলাকার মিতালী নামের বাসাটির ১১১ নম্বর ফ্ল্যাট থেকে মরদেহ তিনটি উদ্ধার করেন।

নিহতরা হলেন- ওই ফ্ল্যাটের বাসিন্দা ব্যবসায়ী আব্দুস সত্তার মিয়া (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) ও গৃহপরিচারিকা তাহমিনা (১৫)। আব্দুস সত্তার মিয়া চেম্বার অব কমার্সের সদস্য ছিলেন এবং রায়নগরে নিজের বাসাতেই থাকতেন। এই দম্পতির চার সন্তানের মধ্যে দুজন লন্ডনে এবং দুজন আমেরিকায় থাকেন। এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, বুধবার সকালে ওই আবাসিক এলাকার একজন বাসিন্দা তাকে ফোন করে জানান, মিতালী ভবনের ১১১ নম্বর বাসার দরজা বন্ধ এবং দরজার নিচ দিয়ে রক্ত বেরিয়ে আসছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে থাকা পুলিশের টিমকে সেখানে পাঠানো হয়। এর পরই ফ্ল্যাটের ভেতর থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

নিহত দম্পতির ভাগ্নে মুন্না মিয়া জানান, রায়নগরের বাসায় তার মামা-মামি একাই থাকতেন, সঙ্গে থাকত একজন কাজের মেয়ে। বুধবার সকাল ৯টার দিকেও তাদের সঙ্গে কথা হয়েছিল বলে জানান তিনি। ধারণা করা হচ্ছে, সকাল ৯টার পরই তাদের হত্যা করা হয়ে থাকতে পারে। পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, এখানে পরিবারের সদস্যদের ব্যবহার করা ওয়ারড্রোব ও আলমারিগুলো খোলা অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে স্বর্ণালংকার বা অন্য কোনো মূল্যবান জিনিস সরানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি ডাকাতি, নাকি এর পেছনে পারিবারিক কোনো শত্রুতা বা পূর্ববিরোধ রয়েছে সেটিও আমরা তদন্ত করে দেখছি। এখানে একটি দলিলও পাওয়া গেছে। সেটিও আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত