ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাবি পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

ঢাবি পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের ৩২তম ব্যাচের নবীন বরণ ও ২৭তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল বুধবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. জাহিদা গুলশানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের অধ্যাপক ড. সৈয়দ শাহাদৎ হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মোহাইমেন মনসুর স্বাগত বক্তব্য দেন। নবীনদের পক্ষে মিহাদ হোসেন এবং বিদায়ীদের পক্ষে দেলোয়ার হোসেন শিপন অনুভূতি ব্যক্ত করেন। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, অত্যন্ত প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত